shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

জেদ্দা কনস্যুলেটে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মার্চ ২০২০, ১০:০৮

বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ মাইলফলক ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতীয় কর্মসুচির আলোকে জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে ৭ মার্চ শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শুনান যথাক্রমে- কাউন্সেলর কন্সলার মুজিবুর রহমান,  প্রথম সচিব এবং কার্যলয় প্রধান কামরুজ্জামান ভুঁইয়া, এরপর প্রথম সচিব কাজী কে এম সালাহ উদ্দিন আহমেদ এর পরিচালনায় কনসাল জেনারেল ফয়সাল আহমেদ প্রবাসীদের উদ্দেশ্যে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা। এবং নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক তথ্য জানতে হবে বলে মন্তব্য করেন। এছাড়াও প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কতাঃ অবলম্বন করার আহ্বান জানান। এসময় কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারি, অয়াচি আইডিবি, বিমান বাংলাদেশ “বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল” বাংলা ও ইংরেজী শাখার শিক্ষক-শিক্ষিকা, জেদ্দা-মক্কার,প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ পেশাজীবী ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ভিডিও প্রদর্শনি দেখানও হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।