shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ বিমানের অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মার্চ ২০২০, ১০:৪৩

বাংলাদেশ বিমানের অনিয়ম, স্বেচ্ছাচারী আচরণ ও যাত্রিদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৩বার সিআইপি প্রাপ্ত মোঃ আব্দুস শুকুর। রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের হলরুমে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগি মোঃ আব্দুস শুকুর বলেন- আমি ৩৮বছর যাবত বিমানের নিয়মিত যাত্রি। দেশের পতাকাবাহি এই প্রতিষ্ঠানটি থেকে হয়রানির স্বীকার হয়েছি বহুবার। এবার হয়রানির মাত্রা অতিতকে অতিক্রম করেছে। বর্তমানে রিয়াদে ৩৮ বছরের  প্রবীন প্রবাসী। সিলেট জেলার জকিগঞ্জের সন্তান আমি। দেশের রেমিটেন্স প্রেরণ করে ৩বার সিআিইপি অর্জনসহ দেশের আর্তমানবতার সেবায়  বহু অবদান রেখেছি, সিলেট জেলার বিখ্যাত “সালমা সমাজকল্যাণ ফাউন্ডেশ “ আমার হাতে গড়া। তিনি বলেন, আমি বিমানের নিয়মিত যাত্রি । সিলেট-ঢাকা-রিয়াদ রুটে- গত ২ মার্চ   সিলেটের বিমানের টিকেট সেল সেন্টার- আমাকে টিকেট দিতে পারেনি। ঢাকা থেকে টিকেট সংগ্রহ করলেও ল্যাগেজ চেকিং এর নামে আমাকে ফ্লাইট বাতিল করায়। পড়ে অতিরিক্ত টাকা ব্যায়ে রিয়াদে বিজি 0039 ফ্লাইটে গমন করি। অথচ বিমানে প্রাবেশ করে  দেখি প্রায় ৫০/৬০টি সিট খালি। আবার টিকেট বাতিলের নামে অতিরিক্ত টাকা নেয়া সহ আমি সিআইপি হওয়া সত্বেও আমাকে হয়রানি করে বিমানের স্টাফ। প্রতিদিন যাত্রি হয়রানি নামে  কিছু অসাধু স্টাফ বিমান ও দেশের ক্ষতি করছে। টিকেট কিনতে গেলে টিকেট পাইনা অথচ  বিমানে উঠলে বহু সিট খালি থাকে। বিমানের সিট সিন্ডিকেটের অবসান চাই। তিনি আরও বলেন,  ভিআইপি- সিআইপিদের মর্যাদা  দেয়না। হয়ত অন্য এয়ার লাইন্সকে সুবিধা দিতে বিমান স্টাফ এহেন অপকর্ম  করেন। বিমানকে দূনীতি মুক্ত, স্বেচ্ছাচারি মুক্ত অনিয়ম মুক্ত বিমানকে দেখতে চাই। যাত্রিদের হয়রানির অবসান চাই। https://youtu.be/6FgedpmSIU8

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।