shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

জেদ্দায় বাংলাদেশি নিখোঁজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মার্চ ২০২০, ১৬:৪৫

সৌদি আরবের জেদ্দায় মোহাম্মদ কাজল নামে এক বাংলাদেশি প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী। রোববার (৮ মার্চ) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়। নিখোঁজ ব্যক্তির পাসপোর্ট নম্বর বিএইচ ০৪২৩০০৩। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৬ আগস্ট ঘূর্ণিঝড়ে সাগর হতে নিখোঁজ হন কাজল। তিনি বাংলাদেশের মৌলিভীবাজার সদরের ধনদাস এলাকার বাসিন্দা। তার বাবার নাম আকলিস মিয়া ও মায়ের নাম বেভন বেগম। কোনও সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ঠিকানা: আব্দুল খালেক, অনুবাদক কাম আইন সহকারী। মোবাইল নম্বর: ০৫৩১৮২২৫৫০।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।