shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

‘প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে সরকার’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মার্চ ২০২০, ১৭:০১

বিমানবন্দরে হয়রানি রোধসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (সিআইডি) শেখ নাজমুল আলম।  ওমরা হজ পালন করতে মক্কায় অবস্থানকালে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা জানান তিনি। মক্কার বুর্জ আল সুলতান হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী পরিবার সৌদি আরবের সভাপতি নবীন খান। সভাটি পরিচালনা করেন, পত্রিকাটির সৌদি আরব প্রতিনিধি এস এইচ হেমায়েত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স এসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, ব্যবসায়ী শেখ রনি, সোহেল হাসিফ, আবুল বাশার ও মোহাম্মদ সাঈদ খোকন। বক্তব্য রাখেন- কায়সারুল হক, আব্দুর রহমান আরিফ, সুলতান মাহমুদ বিপ্লব ও আব্দুল মতিন। এসময়, রিপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মাসুদ সেলিম, আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীব ও চ্যানেল ২৪’এর সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমেদ ভূঁইয়াসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। শেষে পাঠক ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন পত্রিকাটির সৌদি আরব প্রতিনিধি এসএইচ হেমায়েতসহ রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।