shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে রিয়াদ আওয়ামী পরিবারের সংবাদ সম্মেলন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মার্চ ২০২০, ২১:১৫

প্রবাসীদের সমস্যা সমধান ও সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলন করেছে রিয়াদ আওয়ামী পরিবারের ৭ সংগঠন। গতকাল শনিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলি নুর ইসলাম রনির সঞ্চালনায় প্রবাসীদের সমস্যা সমাধান ও সুযোগ- সুবিধা বৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলনে বেশ কিছু দাবি উপস্থাপন করেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবাসীদের শ্রমে ঘামে অর্জিত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের চাকা সচল রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার জন্য সৌদি আরবে অবস্থানরত প্রায় ২২ লাখ প্রবাসী বাংলাদেশির আয়কৃত রেমিট্যান্স প্রেরণের মধ্য দিয়ে দেশের উন্নয়নে বিরাট ভূমিকা হিসেবে কাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে নিম্নলিখিত দাবিগুলো প্রবাসীদের কল্যাণে শিগগিরই পূরণের দাবি জানানো হয়- দাবিসমূহ হলো: ১. প্রবাসীদের ( ন্যাশনাল আই ডি কার্ড) দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি, কেননা বাংলাদেশে যে কোনও সরকারি কাজ করার জন্য বর্তমানে এই আইডি কার্ড জরুরি। ২. মৃত প্রবাসী পরিবারকে প্রবাসী কল্যাণ ফান্ড থেকে সরকারিভাবে মাত্র ৩ লাখ ৩৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়, যা বর্তমান সময়ে খুবই সামান্য, এটি বৃদ্ধি করে ১০ লাখ টাকা করার দাবি জানাচ্ছি। ৩. সব প্রবাসীর রেমিট্যান্স প্রেরণের ওপর ভিত্তি করে প্রবাসী পেনশন স্কিম চালু করার দাবি জানাচ্ছি। ৪. প্রবাসীর স্বাস্থ্যবীমা (মেডিকেল ইন্সুইরেন্স) নিশ্চিত করে প্রবাসে এবং দেশে স্বল্প খরচে ভালো মানের হাসপাতালে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করতে হবে। ৫. দেশে সরকারিভাবে প্রতিটি জেলায় এবং উপজেলায় প্রবাসী হাসপাতাল করার দাবি জানাচ্ছি। যেন প্রবাসী পরিবার সাস্থ্যসেবা নিতে পারেন। ৬. প্রবাস থেকে দেশে ফেরত কর্মীদের স্বল্প সময়ের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। ৭. নারী কর্মীদের বিদেশে প্রেরণের জন্য এজেন্সিগুলো নির্ধারিত বয়স ও তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কি না অভিজ্ঞ, সৎ অফিসার দিয়ে তদারকি করা, গাফিলতি থাকলে এজেন্সির বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়া। ৮. প্রবাসে অসহায় নারী শ্রমিকদের জন্য দূতাবাসের আশ্রয় কেন্দ্রে সুযোগ- সুবিধা বৃদ্ধি করে, তাদের অল্প সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। ৯. প্রবাসী শ্রমিকদের মরদেহ দেশে প্রেরণের ক্ষেত্রে সরকারিভাবে দূতাবাসের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। ১০. প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দূতাবাসের আইনি পরামর্শ ও সহায়তা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা। ১১. পাসপোর্ট নবায়ন করার জন্য আগের মতো কন্সুলেট সেবা  চালু করা, প্রবাসী সেবা কেন্দ্রগুলোর সেবার মান বাড়ানোর ব্যাপারে দূতাবাসের অফিসারদের দিয়ে দৈনিক মনিটরিং করা। ১২. প্রবাস ফেরত পরিবারের সন্তানদের দেশের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী কোটা ভিত্তিক ভর্তির সুযোগ প্রদান। ১৩. বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা। ১৪. বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা। ১৫. বাংলাদেশ বিমানের টিকেট ও লাগেজ সিন্ডিকেটদের মাধ্যমে প্রবাসী যাত্রি হয়রানি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। ১৬. দুদক এর অনুসন্ধানে প্রমাণিত একজন দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত রিয়াদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ম্যানেজার আমিনুল হক ভূঁইয়াকে দ্রুত সময়ের মধ্যে বরখাস্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ১৭. সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি স্কুলগুলোর জমি ক্রয় করে দ্রুত সময়ের মধ্যে নিজস্ব ভবনে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছি। ১৮. বাংলাদেশে সরকারি ইপিজেডগুলোতে প্রবাসীদের ব্যবসা করার সুবিধা প্রদানের মাধ্যমে বিনিয়োগ করার ব্যবস্থা করা। উপরোক্ত বিষয়গুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ২০২০ এর মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করে প্রবাসীদের কল্যাণে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি। দাবি উপস্থাপন করার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম আর মাহবুব বলেন, আমরা এই দাবিগুলো দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে চাই। এবং আমরা রিয়াদ আওয়ামী পরিবারের ৭ সংগঠনের নেতৃবৃন্দরা দেশে গিয়ে প্রধানমন্ত্রীর কাছেও উপস্থাপন করবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, রিয়াদ আওয়ামী যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, সৌদি আরব পূর্বাঞ্চল কৃষক লীগের নেতা কর্মীরা। সবশেষে রিয়াদ আওয়ামী পরিষদের নতুন কমিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয় বাংলা স্লোগান এর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নেতা কর্মীদের সাথে কেক কাটা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।