ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সৌদি আরবের অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসে চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
দূতাবাস অডিটোরিয়ামে কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ইকোনমিক মিনিস্টার ড. মো. আবুল হাসান এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কল্যাণ সচিব মো. মেহেদী হাসান।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, যতদিন এই বাংলাদেশ আছে ততদিন বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার মাঝে বেঁচে থাকবেন। স্বাধীনতার এই লাল সবুজের পতাকা তারই দেওয়া। বঙ্গবন্ধু একটি দুর্নীতি ও শোষণ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোয়জ্জেম হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আব্দুস সালাম, আওয়ামী পরিষদ এর সভাপতি এম আর মাহবুব, ফ্রেন্ডস অফ বাংলাদেশের সভাপতি ড. রেজাউল করীম মিলন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।