সামাজিক বনায়ন ও বৃক্ষরোপনের অংশ হিসেবে, আগামী প্রজন্মের জন্য প্রকৃতি থেকে নির্মল অক্সিজেন গ্রহনের জন্য সৌদিআরবে প্রবাসী কুমিল্লা সোসাইটির উদ্যোগে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস তথা প্রবাসে লাল-সবুজের মানচিত্রের বাহিরে থাকা বাংলাদেশ ভূ-খন্ডে বৃক্ষ রোপন করেছে সংগঠনের প্রতিনিধিরা।
রিয়াদে বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ এর নির্দেশনায় দূতাবাসের এক প্রান্তে লাগানো হয় এ ফলজ (কমলা) বৃক্ষ। বৃক্ষ রোপনে অংশ নেন দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার ড. আবুল হাসান।
কুমিল্লা সোসাইটি সংগঠনের প্রতিনিধিদের মধ্যে কর্মসূচিতে অংশ নেন, সংগঠনের সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব জাকির হোসেন, সংগঠনের উপদেষ্টা ও সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, সংগঠনের প্রচার সম্পাদক শেখ জামাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এনামুল হক ভুইয়া, সংগঠনের সদস্য মাহফুজ আলম সহ অনেকে।
বৃক্ষরোপন বিষয়ে রাষ্ট্রদূত বলেন, প্রকৃতিতে যে হারে দূষণ হচ্ছে তাতে অচিরেই মানব সভ্যতা হুমকির মুখে পড়বে, এ থেকে উত্তরনের জন্য সবারই বৃক্ষ রোপনের মাধ্যমে পৃথিবীকে সবুজায়ন করা উচিত। প্রবাসী কুমিল্লা সোসাইটির উদ্যোগে আয়োজিত এ ধরনের কর্মসূচীকে তিনি সাধুবাদ জানান।
