কম্বোডিয়ায় ৭ই মার্চ উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারো একার সম্পদ নয়, জাতির জনক বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের সম্পদ। বাংলাদেশ কম্বোডিয়া বিজনেস এ্যাসোসিয়েশন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ওয়ালি উল্লাহ খান।
আলোচনা সভায় কম্বোডিয়া অবস্থিত সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এস,এম জাকারিয়া ইসলাম, কম্বোডিয়া ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিন, মোঃরাসেল সহ অনন্যরা।
আলোচনা সভায় বিশেষ অতিথি এস এম জাকারিয়া ইসলাম বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা নিজেকে বাংলাদেশি হিসাবে পরিচয় দেন তাদের অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানতে হবে।
কেন মানবেন না সেটা বলতে হবে, আপনি বিএনপি করেন? আপনি জাতিয় পার্টি করেন? করতেই পারেন সেটা আপনার স্বাধীনতা তবে মনে রাখবেন ৫২র ভাষা, ৫৪ যুক্তফ্রন্ট, ৬২ শিক্ষা,৬৬ ছয় দফা,৬৯ এর গন অভ্যুত্থান, ৭০ এর সাধারণ নির্বাচন, ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় আন্দোলনে কোথায় ছিলো আপনাদের বিএনপি, জাতীয় পার্টি তখন একজন ব্যক্তি আর একটাই সংগঠন ছিলো আর তা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, আজ অনেক দল হয়েছে আরো হবে তাতে সমস্যা নেই তবে যতো দলোই আসুক আসার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মেনে এর পর আসতে হবে অন্যথায় বাংলাদেশ আমরা তাদের অবস্থান নিতে দেবনা।
তিনি আরো বলেন প্রবাসীরা দেশের প্রাণ তাদের রেমিট্যান্স এই দেশ আজ উন্নয়ন তাই আপনাদের প্রবাসীদের সন্মান বাংলাদেশের সন্মান এদেশে আপনাদের মাধ্যমেই বাংলাদের সন্মান বাড়বে আবার আপনাদের কারোনেই সন্মান নষ্ট হবে, তাই আপনারা নিজের দেশের সন্মান রক্ষার্থে দেশ কে ভালোবেসে আইন কানুন মেনে এদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিন এবং এদেশের মানুষকে বুঝিয়ে দিন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেমন আদর্শ, মানবতাবাদী নেতা ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রেরিত বানী পাঠ করেন কম্বোডিয়া অবস্থিত ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিন এবং সমাপনী বক্তব্য রাখেন কম্বোডিয়া অবস্থিত ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা ওয়ালিউল্লাহ খান।