দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত
দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ এবং এর তাৎপর্য নিয়ে আলোচনা ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছারুল হক আনছের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট কমিটির নেতা আইয়ুব আলী বাবুল। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় সম্পাদক মওলানা সেলিম উদ্দিন তৈয়েবীর। এই সময় সংগঠনের কর্মকর্তা, উপদেষ্টা ও সাধারণ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
পরে কমিটির সব কর্মকর্তা ও সদস্যদের নিয়ে আগামী মহান ২৬শে মার্চ উদযাপন ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাছাড়া বক্তারা আগামী ২৯ মার্চ চট্টগ্রামের সিটি করপোরেশনের মেয়র পদে মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে নৌকাভোট ভোট দিয়ে জয়যুক্ত করার জন্যও প্রবাস থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান।