সৌদিতে ৭ মার্চের ভাষণের ওপর প্রশিক্ষণ কর্মশালা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের মহাকাব্যিক ভাষণের বিষয়ে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ।
গত শনিবার রিয়াদস্থ হারায় শালিমার রেস্টুরেন্টের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রেজাউল করিম মিলনের সভাপতিত্বে এবং যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক আবুল বশির ও মেহেদী হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান প্রশিক্ষক ছিলেন উপদেষ্টা মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা করেন উপদেষ্টা ডা. কামরুল ইসলাম, হুমায়ুন কবির, রিয়াদে বাংলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক খাদেমুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ। ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিন, আব্দুর রহমান, শহিদুল্লাহ ভূঁইয়া, চৌধুরী, ইসাউল্লাহ, কাজী ওয়াছ। যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম লিটল, কাজী নাজিব উল মোবারক, শহীদ মাদবর, সাংগঠনিক সম্পাদক শহীদ মুন্সী, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি বাবু নন্দলাল সরকার, যুগ্মসাধারণ সম্পাদক জুনায়েদ মাদবর, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিকলীগ সভাপতি কাজী কামাল সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ লিয়াকত আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মে. ফারুখ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব শাহাদাতবরণকারীদের আত্মার শান্তি এবং দেশে সুখ-শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।