shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কাতারে কুলাউড়া উপজেলাবাসীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০১৯, ২২:১৪

প্রতি বছরের ন্যায় এবার ও ‘কাতারস্ত কুলাউড়া উপজেলাবাসীর’ উদ্যোগে কাতারের মদিনা খলিফা পার্কে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উদযাপন কমিটির প্রধান মোহাম্মদ তবুর মিয়া ও মোহাম্মদ কবির আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জাকির হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মো. ইকবাল এইচ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- হাজী আব্দুর রউফ, ফয়াজ খান, সাহেদ আহমদ সাদ, আফজাল মজুমদার, আব্দুস সালাম ফুল, দেলোয়ার হোসেন বক্স, লোকমান হোসেন, মাহাবুব আলম বাবুসহ অনেকেই। উদযাপন কমিটির প্রধান প্রধান মো. তবুর মিয়া ও মো. কবির আলী বলেন, প্রতিবারের ন্যায় এবার ও আমরা এই দোয়া ও ইফতারের আয়োজন করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলের সতস্ফুর্ত উপস্থিতি আমাদের আগামীদিনে আরোও উৎসাহ দিবে। পরে প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মো. লিয়াকত আলী

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।