কাতারে কুলাউড়া উপজেলাবাসীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতি বছরের ন্যায় এবার ও ‘কাতারস্ত কুলাউড়া উপজেলাবাসীর’ উদ্যোগে কাতারের মদিনা খলিফা পার্কে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উদযাপন কমিটির প্রধান মোহাম্মদ তবুর মিয়া ও মোহাম্মদ কবির আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জাকির হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মো. ইকবাল এইচ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- হাজী আব্দুর রউফ, ফয়াজ খান, সাহেদ আহমদ সাদ, আফজাল মজুমদার, আব্দুস সালাম ফুল, দেলোয়ার হোসেন বক্স, লোকমান হোসেন, মাহাবুব আলম বাবুসহ অনেকেই।
উদযাপন কমিটির প্রধান প্রধান মো. তবুর মিয়া ও মো. কবির আলী বলেন, প্রতিবারের ন্যায় এবার ও আমরা এই দোয়া ও ইফতারের আয়োজন করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলের সতস্ফুর্ত উপস্থিতি আমাদের আগামীদিনে আরোও উৎসাহ দিবে।
পরে প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মো. লিয়াকত আলী