রিয়াদ আওয়ামী পরিবারের ৭ সংগঠনের সংবাদ সম্মেলন

সৌদিতে রিয়াদ আওয়ামী পরিবারের ৭ সংগঠনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে প্রবাসীদের সমস্যা সমাধান ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সংবাদ সম্মেলন স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ আওয়ামী পরিষদের সাংগঠনিক সম্পাদক আলীনূর ইসলাম রনির সঞ্চালনায় মূলপত্র উপস্থাপন করেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম,আর মাহবুব।
সংবাদ সম্মেলনে সকল প্রবাসীদের পক্ষ থেকে মোট ২০ টি দাবী উপস্থাপন করা হয়।সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাবীগুলো পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দাবিসমূহঃ-
০১. প্রবাসীদের ( ন্যাশনাল আই ডি কার্ড) দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি, কেননা বাংলাদেশে যে কোন সরকারি কাজ করার জন্য বর্তমানে এই আইডি কার্ড জরুরি ভাবে আবশ্যক।
০২. মৃত প্রবাসী পরিবারকে প্রবাসী কল্যাণ ফান্ড থেকে সরকারিভাবে মাত্র ৩ লক্ষ ৩৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়, যা বর্তমান সময়ে খুবই সামান্য, এটি বৃদ্ধি করে ১০ লক্ষ টাকা করার দাবি জানাচ্ছি।
০৩.সকল প্রবাসীর রেমিট্যান্স প্রেরণের উপর ভিত্তি করে প্রবাসী পেনশন স্কীম চালু করার দাবি জানাচ্ছি।
০৪. প্রবাসীর স্বাস্থ্যবীমা (মেডিকেল ইন্সুইরেন্স) নিশ্চিত করে প্রবাসে এবং দেশে স্বল্প খরচে ভালো মানের হাসপাতালে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করতে হবে।
০৫. দেশে সরকারিভাবে প্রতিটি জেলায় এবং উপজেলায় প্রবাসী হাসপাতাল করার দাবি জানাচ্ছি। যেন প্রবাসী পরিবার সাস্থ্যসেবা নিতে পারেন।
০৬. প্রবাস থেকে দেশে ফেরত কর্মীদের স্বল্প সময়ের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
০৭. নারী কর্মীদের বিদেশে প্রেরণের জন্য এজেন্সি গুলি নির্ধারিত বয়স ও তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কিনা অভিজ্ঞ, সৎ অফিসার দিয়ে তদারকি করা, গাফিলতি থাকলে এজেন্সির বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়া।
০৮. প্রবাসে অসহায় নারী শ্রমিকদের জন্য দূতাবাসের আশ্রয় কেন্দ্রে সুযোগ – সুবিধা বৃদ্ধি করে, তাদের অল্প সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা।
০৯. প্রবাসী শ্রমিকদের মরদেহ দেশে প্রেরনের ক্ষেত্রে সরকারি ভাবে দূতাবাসের মাধ্যমে তাতক্ষনিক ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
১০. প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দূতাবাসের আইনী পরামর্শ ও সহায়তা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা।
১১. পাসপোর্ট নবায়ন করার জন্য আগের মত কন্সুলেট সেবা চালু করা, প্রবাসী সেবা কেন্দ্র গুলির সেবার মান বাড়ানোর ব্যাপারে দূতাবাসের অফিসারদের দিয়ে দৈনিক মনিটরিং করা।
১২. প্রবাস ফেরত পরিবারের সন্তানদের দেশের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী কোটা ভিত্তিক ভর্তির সুযোগ প্রদান।
১৩. বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা।
১৪. বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।
১৫. বাংলাদেশ বিমানের টিকেট ও লাগেজ সিন্ডিকেটদের মাধ্যমে প্রবাসী যাত্রি হয়রানি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
১৬. দুদক এর অনুসন্ধানে প্রমাণিত একজন দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত রিয়াদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ম্যানেজার আমিনুল হক ভূঁইয়াকে দ্রুত সময়ের মধ্যে বরখাস্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১৭. সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি স্কুল গুলির জমি ক্রয় করে দ্রুত সময়ের মধ্যে নিজস্ব ভবনে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছি।
১৮. বাংলাদেশে সরকারি ইপিজেড গুলিতে প্রবাসীদের ব্যবসা করার সুবিধা প্রদানের মাধ্যমে বিনিয়োগ করার ব্যবস্থা করা।
১৯.প্রবাসীদের জন্য হাউজিং এর ব্যবস্থা করা। যাতে প্রবাসীরা সহজে প্লেট বা ফ্ল্যাট ক্রয় করতে পারে।
২০.মৃত প্রবাসীর লাশ সরকারি খরচে দেশে পাঠানোর আইন দ্রুত বাস্তোবায়ন করা।
উপরোক্ত বিষয় গুলি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ২০২০ এর মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করে প্রবাসীদের কল্যাণে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।দাবি উপস্থাপন করার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম আর মাহবুব বলেন আমরা এই দাবি গুলি দূতাবাসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে চাই এবং রিয়াদ আওয়ামী পরিবারের ৭ সংগঠনের নেতৃবৃন্দরা দেশে গিয়ে প্রধানমন্ত্রীর কাছেও উপস্থাপনের ব্যবস্হা করা হবে ।
সম্মেলনে উপস্থিত ছিলেন, রিয়াদ আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আওয়ামী যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও পূর্বাঞ্চল কৃষক লীগের বিপূল সংখক নেতা কর্মী সহ
রিয়াদে কর্মরত বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা।