shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বিদেশগামী বাংলাদেশি কর্মীর জন্য শতভাগ বীমা সুবিধা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ মার্চ ২০২০, ১৭:৩০

সব বিদেশগামী বাংলাদেশি কর্মীর জন্য শতভাগ বীমা সুবিধা চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বীমার এ সুবিধা চালু করা হয়েছে। প্রবাসীদের অভিবাসন ব্যয় কমানোর জন্য প্রিমিয়ামের অর্ধেকেরও বেশি অর্থ কল্যাণ বোর্ডের ফান্ড হতে বহন করা হচ্ছে। প্রথম বছরের জন্য এই বীমা কার্যক্রম ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে জীবন বীমা করপোরেশনের সাথে চুক্তির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। বিদেশগামী কর্মীদের জন্য দুটি পরিকল্প রাখা হয়েছে। কর্মী যে কোনও একটি গ্রহণ করতে পারবেন। বিদেশে অবস্থানরত কর্মীর স্ব-উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মাধ্যমে পরবর্তী দুই বছর অন্তর অন্তর বীমা পত্রটি নবায়ন করতে পারবে। বীমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নবায়ন করা হলে বীমা গ্রাহককে প্রিমিয়ামের ওপর ২ শতাংশ ছাড় প্রদান করা হবে। বীমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নবায়ন করা হলে বীমা গ্রাহককে অবিরাম ভালো স্বাস্থ্যের ঘোষণা প্রদান করে নবায়ন করতে হবে। বীমা দাবির অর্থ জীবন বীমা করপোরেশন হতে গ্রহণপূর্বক দুই মাসের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।