shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

করোনা ভাইরাস: সৌদি ফেরত দম্পতি কোয়ারেন্টাইনে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ মার্চ ২০২০, ১৮:০৬

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে আসা এক বয়স্ক দম্পতিকে কোয়ারেন্টাইনের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানান। জানা যায়, সৌদি আরব থেকে সোমবার (৯ মার্চ) দিনগত রাতে ওই দম্পতি তাদের এক ছেলেসহ দেশে আসেন। তাদের শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার লক্ষণ ছিল। তারা সৌদি আরবে অনেক দিন ধরেই চিকিৎসা করিয়েছেন বলে আমাদের জানিয়েছেন, কিন্তু সেদেশে তাদের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। যদিও ওই দম্পতি জ্বর নেই বলে জানান ডা. সাজ্জাদ। তিনি আরও জানান, সৌদি ফেরত দম্পতির বয়স প্রায় ৭০ এর কাছাকাছি। বয়স আর লক্ষণগুলো আছে বলেই তাদেরকে কোয়ারেইন্টানে পাঠানো হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দম্পতির ছেলেও সৌদি আরবে থাকেন। তিনি দেড় মাস আগে সৌদি আরব থেকে চীনে গিয়েছিলেন। তিনিও বাবা-মায়ের সঙ্গে দেশে এসেছেন। যদিও ছেলের কোনও লক্ষণ নেই। এর আগে গত রোববার প্রথমবারের মতো বাংলাদেশে তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়। পরবর্তী সময়ে তাদের সংস্পর্শে এসেছেন এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়। তবে আজ বুধবার মহাখালীতে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু্ইজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।