shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

করোনার কারণে যেসব দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশ নিষেধ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ মার্চ ২০২০, ০৯:১৫

করোনাভাইরাসের কারণে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলেও এই তালিকায় বাংলাদেশের নাম নেই। বৃহস্পতিবার (১২ মার্চ) সৌদি সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের সৌদিতে ফিরে আসার জন্য কোন সময়সীমা বেধে দেয়া হয়নি। ভারত, পাকিস্তান , শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, সাউথ সুদান এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের সৌদি আরবে প্রবেশে ৭২ ঘণ্টা সময়সীমা বেধে দেয়া হলেও বাংলাদেশিরা যেকোনো সময় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে অন্য কোনো দেশে ট্রানজিট ভিসা থাকলে কোনো বাংলাদেশি সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।