সৌদি থেকে বাংলাদেশি কর্মীর মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

সৌদি আরবের জেদ্দা শহার থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে সামতা হাসপাতালে এক বাংলাদেশি কর্মীর মৃতদেহ সংরক্ষিত আছে। তার মৃতদেহ নিয়োগকর্তার খরচে বাংলাদেশে প্রেরণের বিষয়ে কনস্যুলেটের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
মারা যাওয়া ব্যক্তির নাম কামাল আহমেদ। তার পাসপোর্ট নং- এফ ০৯১৮৮৪৫। তার বাবার নাম ময়না মিয়া। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার দেওয়ানেরগাওঁ গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে নিয়োগকরি ও তার ভাগিনা মোহাম্মদ নঈমের সাথে কনস্যুলেটের নিয়মিত যোগাযোগ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়না তদন্ত, বায়োপসি পরীক্ষা ও অটোপসি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা চলছে। যথাযথ পরীক্ষার মাধ্যমে সঠিক কারণ উদঘাটন করার পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু সনদ ইস্যু করবে। মৃত্যু সনদ ব্যতীত মৃতদেহ নিজ দেশে প্রক্রিয়াকরণ করা যায় না- এটি সৌদি আরবের প্রচলিত আইন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে কনস্যুলেটের নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। কফিলের খরচে মৃতদেহ বাংলাদেশে প্রেরিত হবে। কোনও ধরনের জটিলতা সৃষ্টির অবকাশ নেই। শুধু যথাযথ প্রক্রিয়া অনুসৃত হবে।