shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে লরিচাপায় প্রাণ গেল বাংলাদেশির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ মার্চ ২০২০, ১৯:২৮

সৌদি আরবের নাজরানে সড়ক দুর্ঘটনায় শামসুদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নাজরান শহরে লরি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সেখানে তিনি ব্যবসা করতেন। নিহত শামসুদ্দিনের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে। তিনি নাজরানের বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম। নিহত মো. শামসুদ্দিনের মামা সফিকুর আলম জানান, তার ভাগ্নে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল নামাচ্ছিলেন। এ সময় সড়ক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন। সফিকুল আলম আরো জানান, তার ভাগ্নের মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। সেখানে তার ছোট এক ভাই তদারকি করছেন। শামসুদ্দিনের মরদেহ দেশে নিতে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এদিকে সৌদি আরবের নাজরানে আকস্মিক সড়ক দুর্ঘটনায় মো. শামসুদ্দিনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।