shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ভারতে কোয়ারেন্টাইন শেষে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ মার্চ ২০২০, ১৬:৩৮

করোনা ভাইরাস পরীক্ষার পর ২৩ বাংলাদেশি নয়া দিল্লি থেকে দেশে ফিরেছেন। করোনা ভাইরাস উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ থেকে উদ্ধার করে তাদের ভারতের রাজধানী দিল্লিতে নেয়া হয়। শনিবার বিকাল ৩টার কিছু আগে ইন্ডিগোর একটি ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান তাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বিদায় জানাবেন বলে আশা করা হচ্ছে। তারা ক্যাম্পে অবস্থানকালে বাংলাদেশ মিশন তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিতে ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। বাংলাদেশ হাইকমিশন তাদের দিল্লি-ঢাকা বিমান ভ্রমণ ব্যয় বহন করবে। বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। বাংলাদেশ সরকারের অনুরোধে ২৭ ফেব্রুয়ারি একটি বিশেষ ভারতীয় বিমানে তাদের নয়া দিল্লি নিয়ে আসা হয়। তাদের তাৎক্ষণিকভাবে নয়া দিল্লির আইটিবিপি চাওলা ক্যাম্পে পৃথক করে রাখা হয়। দুটি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তারা নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।