shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আবুধাবিতে ‘প্রজন্ম বঙ্গবন্ধু’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ মার্চ ২০২০, ১৭:৫২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আবুধাবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম বঙ্গবন্ধু’ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির ধারাবাহিকতায় আবুধাবির সামাজিক সংগঠন আবুধাবি কস্রোততার সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাসেবী সংগঠনটি দেশে ও প্রবাসে কাজ করে আসছে। আবুধাবির মদীনা জায়েদ লুলু হাইপার মার্কেটের সামনে স্বেচ্ছায় এই রক্তদান কর্মসূচিতে প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। পূর্ব ঘোষিত এ রক্তদান কর্মসূচির আওতায় আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গসহ ভারত পাকিস্তান ছাড়াও বেশ কয়েকটি দেশের ব্যক্তিরা এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে বিপুলসংখ্যক প্রবাসীরা স্বেচ্ছায় রক্ত দান করেন। এই সময় আগত প্রবাসীরা এই ধরনের মহৎ আয়োজন দেখে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘প্রজন্ম বঙ্গবন্ধু’ সংগঠনের সভাপতি বিশিষ্ট সংগঠক সাবেক ছাত্র নেতা এস এম রফিকুল ইসলাম। এই কর্মসূচিকে সফল করার জন্য ‘প্রজন্ম বঙ্গবন্ধু’ আমিরাত কেন্দ্রীয় কমিটির সব নেতা-কর্মীকে এবং যারা রক্ত দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। অভিনন্দন জানান সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও আবুধাবির জায়েদ ভার্সিটির অধ্যাপক ড. রায়হান জামিল, উপদেষ্টা পরিষদের সদস্য আবুধাবিস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, উপদেষ্টা পরিষদের সদস্য নাজিম উদ্দিন প্রমুখ। প্রবাসী সাংবাদিক সমিতির উপদেষ্টা মাওলানা নুরুল আবছার তৈয়বী, মিসেস মাসুদা জামিল, মোহাম্মদ জয় নাল আবেদীন, শীপক বড়ুয়াসহ অনেকে স্বেচ্ছায় রক্তদান করে নিজেদের স্ব-স্ব অনুভূতির কথা ব্যক্ত করে বলেন, রক্তদান একটি মহৎ ও পূণ্যের কাজ। যে কোনো সুস্থ ব্যক্তি প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত দিতে পারেন। মিসেস মাসুদা জামিল, তার মা-বাবার দুর্ঘটনার সময় তাদের জন্য রক্তের প্রয়োজনে ঠিক সময়ে রক্ত না পাওয়াতে তাকে রক্তদানে উদ্বুদ্ধ করেছে বলে জানান। তিনি নারীসহ সবাইকে রক্তদানে উৎসাহিত করতে আর রক্ত দিতে সবার প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।