shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্র মিশিগানে দুর্গা টেম্পলে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ মার্চ ২০২০, ১০:০৩

করোনা ভাইরাস নামক রোগে আক্রান্ত মানুষের মুক্তি এবং যুক্তরাষ্ট্রসহ সকল রাষ্ট্র থেকে এই মহামারীর হাত থেকে রক্ষা পেতে ডেট্রয়েট দুর্গা টেম্পল কর্তৃপক্ষ একটি বিশেষ প্রার্থনার আয়োজন করে। গত রোববার  বিকালে প্রিস্ট পূর্ণেন্দু চক্রবর্তী অপুর নেতৃত্বে এই প্রার্থনা অনুষ্টিত হয়। ডেট্রয়েট দুর্গা টেম্পলের প্রিস্ট পূর্ণেন্দু চক্রবর্তী অপু বিশেষ প্রার্থনা শেষে  ভক্তদের উদ্দেশ্যে বলেন,  বিশ্বজুড়ে এক আতঙ্ক নাম করোনা ভাইরাস। রোগটি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে । প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত এ রোগ নিরাময়ে কোন ভ্যাকসিন বা ওষুধ  আবিষ্কৃত হয়নি। তাই তিনি সকলকে সচেতনার পাশাপাশি করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান। পরে করোনা রোগে মৃত্যবরণকারী সকলের আত্মার শান্তি এবং আক্রান্তের আশু আরোগ্য কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে তিনি  বিশ্বশান্তি এবং সকল জীবের রোগ মুক্তিসহ বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষার জন্য বিশেষ শ্লোক পাঠ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।