জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বৃহস্পতিবার থেকে সব সেবা বন্ধ
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দায় আগামী ১৯ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত সব প্রকার সেবা বন্ধ থাকবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের রোধে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ সেবা বন্ধ থাকবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
মৃতদেহ সংক্রান্ত ফোন নম্বর-০৫৩৩১৪৭৯১২
শ্রম আইন, শরীয় আইন ও বিবিধ সংক্রান্ত ফোন নম্বর- ০৫০২৯৬৭৫৭০, ০৫০৮১০৫১৮৫, ০৫৩১৮২২৫৫০, ০৫৫৩৪৫১২৮৯, ০৫৫৬২২১৮৫৮
প্রবাসী কার্ড সংক্রান্ত ০৫৩২২৩৫৪৬১