রিয়াদ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর রাষ্ট্রদূত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পূর্বেই প্রোগ্রাম সংক্ষিপ্ত আকারে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।