রিয়াদ বাংলাদেশ বিমান অফিসের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রিয়াদ বাংলাদেশ বিমান অফিসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ দোয়া মহাফিলে শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতির জনক বঙ্গবন্ধুর আত্মাত মাগফেরাত কামনা করা হয়। এছাড়া করোনা ভাইরাস থেকে সবাইকে মুক্ত করার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবদুস সালাম।
এ সময় উপস্থিত রিয়াদ বাংলাদেশ এয়ারলাইনসের রিজোনাল ম্যানেজার আমিনুল হক ভুঁইয়া, এসি ট্রাভেলসের প্রধান হিসাব রক্ষক নাছির শেহরিন খলিল, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার এ কে এম আজহারুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হিসাব রক্ষক এরশাদ রাফি তুহিন, মো. মতিউর রহমান, সোহেল হোসেন, মো. আলাউদ্দিন প্রমুখ।