shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে মসজিদে জুম্মা আদায় না করার ফতোয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ মার্চ ২০২০, ০৯:২৭

সৌদিআরবের সর্বোচ্চ উলামা পরিষদ করোনা ভাইরাসের বিস্তার রোধে, জনগনের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এবং শরয়ী দৃষ্টিকোণ বিশ্লেষণ করে মসজিদে জামাতে নামাজ ও জুম্মার নামাজ আদায় বন্ধ করার পক্ষে ফতোয়া দিয়েছেন। তাই আজ হতে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মসজিদে শুধু আযান হবে। তবে শুধু হারামাইন শরীফাইনে জামাতে নামাজ আদায় হবে। এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত (১ ৭/০৩/২০২০) করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৩ জন, নারী ৬৪-পুরুষ ৬৯, যাদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গিয়েছেন। এদের ১০৬ জনের এই আক্রান্তের ঘটনা ঘটেছে বহির্বিশ্বে ভ্রমণের ফলে বাকীরা আক্রান্ত হয়েছে তাদের সাথে মেলামেশার কারণে। অপরদিকে সৌদি বানিজ্য মন্ত্রণালয় জানিয়েছে সৌদিতে পর্যাপ্ত পরিমানে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজন দ্রব্যাদি মজুদ রয়েছে। এবিষয়ে ভ্রাম্যমাণ পরিদর্শকরা নিয়মিত বিভিন্ন মজুদাগার পরিদর্শন করছেন। কোন ব্যবসা প্রতিষ্ঠান  দ্রব্যের দাম বৃদ্ধি করলে অনলাইনে অভিযোগ  দাখিল করতে নির্দেশনা দিয়েছে। কোনরকমের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া  হবে মর্মে হুশিয়ারি দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।