করোনা নিয়ে কাতারের নতুন সিদ্ধান্ত

সঙ্কট ব্যবস্থাপনা সুপ্রিম কমিটির মুখপাত্র মহামান্যা লোলওয়াহ বিনতে রশিদ বিন মোহাম্মদ আল খাতর আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের (COVID-19) বিস্তার সীমিত রাখতে কাতার সরকারের প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক পদক্ষেপের লক্ষে কিছু নতুন সিদ্ধান্তের ঘোষণা করেন।
প্রথম: শিল্প অঞ্চলের ১ থেকে ৩২ নং সড়ক দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে, প্রয়োজনে আরও নবায়ন করা হবে। তিনি বলেন এসব কারণে ঐ এলাকায় বসবাসকারীদের দৈনন্দিন প্রয়োজনের উপর কোন ধরনের প্রভাব ফেলবে না, কারণ নিত্য প্রয়োজনীয় চাহিদা প্রদান এবং স্বাভাবিক তারিখে বেতন পরিশোধের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করা হয়েছে। প্রশাসনিক উন্নয়ন, শ্রম, সামাজিক বিষয়ক মন্ত্রণালয় এবং কাতার চ্যারিটি মধ্যে মুখোশ বিতরণ, জীবাণুমুক্ত তরল পদার্থ এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য সরবরাহ সমন্বয় করা হয়েছে।
দ্বিতীয়: খাবারের দোকান এবং ফার্মেসী ব্যতীত বাণিজ্যিক কমপ্লেক্স, শপিং সেন্টার, খুচরা দোকান এবং ব্যাংক শাখা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তৃতীয়: পুরুষ ও মহিলা সেলুনের সমস্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এবং এসব সেলুন গুলির দ্বারা হোম পরিষেবাও বন্ধ থাকবে।
চতুর্থ: বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে কাতারের সকল হোটেল গুলোতে স্বাস্থ্য ক্লাবের (জিম) সকল কার্যক্রম পরবর্তী আদেশ পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি বলেন সময়ের সাথে সমাজের সুরক্ষার স্বার্থে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে সতর্কতামূলক ব্যবস্থাগুলি আপডেট হবে।