shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ মার্চ ২০২০, ১০:৫১

গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ জাতীয় কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্কে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এবং সভা সমাবেশে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকার কারণে প্রতিবারের মতো বৃহত্তর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজন করা সম্ভব না হলেও বিদ্যালয়ের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদের পরামর্শ মোতাবেক বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত পরিসরে শিক্ষকদের উপস্থিতিতে জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষে অধ্যক্ষ মহোদয় জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত ইতিবৃত্ত তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হতো কিনা তা অত্যন্ত প্রশ্ন সাপেক্ষ। তিনি আজন্ম মাটি ও মানুষের জন্য সংগ্রাম করে গিয়েছেন। বাংলার প্রতিটি পরতে পরতে যেন তার প্রতিচ্ছবি দেখতে পাই। সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আসিফ সাদিক, ইসলাম ও নৈতিক শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ জহিরুল ইসলাম, কো-অর্ডিনেটর আল মামুন ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।