সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
সকালে দূতাবাস প্রাঙ্গনে এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।
এরপর রাষ্ট্রদূত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়। বাংলাদেশীসহ সকল
মুসলমানদের করনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার জন্যও বিশেষ দোয়া করা হয়।
