স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ মার্চ ২০২০, ১৬:৫২
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা এবং সেই সাথে মোনাজাত করা হয়। জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অংশ নেন উপস্থিত প্রবাসীরা।
মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের অবিসংবাদিত কিংবদন্তী নেতা। ১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া সেই ‘খোকার’ সাথে বাংলাদেশের ইতিহাস ও আত্মপরিচয় ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধু না হলে আজ আমরা আজকের বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নিরলস কাজ করে যাচ্ছেন, তার সফল নেতৃত্বগুণে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক ও সামাজিক সূচকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে তার বীজ রোপণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন আমাদের দেশপ্রেম ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রেরণা জোগায়। তার অবিচল ও অসীম মমত্ববোধ বাংলাদেশের ভিত্তিমূল রচনায় এক অবিসংবাদী নেতার আত্মত্যাগ হিসেবে বাঙালী জাতি আজীবন স্মরণ করবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শান্তির প্রতীক, ঐক্যের প্রতীক। তার যে ঐক্যের ডাকে বাংলাদেশের জনগণ স্বাধীনতার সংগ্রামে এগিয়ে এসেছিল ঠিক একইভাবে তার ঐক্যের চেতনাকে ধারণ করে আজকে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে বাংলাদেশকে এবং জর্ডান প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে কভিড-১৯ মহামারি থেকে নিরাপদ রাখার জন্য।
মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্য শেষে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষের উদ্বোধন করেন। সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। সব শেষে আগত অতিথিন্দের জন্মশত বার্ষিকী নামাঙ্কিত উপহার দেয়া হয় এবং আপ্যায়িত করা হয়।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com