বঙ্গবন্ধুর ছবি দিয়ে স্মারক ডাকচিহ্ন প্রকাশ করল যুক্তরাষ্ট্র
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ’র তাৎপর্য অনুধাবন করে মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল বিভাগ (ইউএসপিএস) বঙ্গবন্ধুর ছবি সংবলিত সিল মোহর প্রকাশ করেছে।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভিডিও ফোন কলের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের আঞ্চলিক পোস্ট অফিসে বঙ্গবন্ধুর ছবি সংবলিত সিল মোহর প্রকাশ এর উদ্বোধন করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্র পোস্টাল বিভাগ কর্তৃপক্ষের এ মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তার বক্তব্যে দিনটিকে একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে অভিহিত করেন।