shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

করোনা ঝুঁকির মধ্যেই সৌদি থেকে দেশে ফিরলেন আরও ৪০৬ জন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মার্চ ২০২০, ২১:৪৫

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইসরাসের আতঙ্কের মধ্যে সৌদি আরব থেকে দেশে এসেছেন আরও ৪০৬ জন প্রবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরব থেকে আসা ফ্লাইটটি বিকাল ৫টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষে করোনা সংক্রমণের কোনও উপসর্গ না পাওয়া গেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার শর্তে তাদের বাড়ি পাঠানো হবে। এর আগে ইতালিফেরতদের একটি অংশকে ‘হোম কোয়ারেন্টিনে’ পাঠিয়েছে সরকার। তবে তারা তা মানছেন না বলে অভিযোগ আসছে। হোম কোয়ারেন্টিনের শর্ত মেনে না চলায় এরইমধ্যে বেশ কয়েকজনকে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, এখন পর্যন্ত দেশে ১৭ জনের নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে আইইডিসিআর। এ রোগে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তদের বেশিরভাগই বিদেশফেরত, বাকিরা তাদের সংস্পর্শে এসেছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।