shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রে করোনায় দুই বাংলাদেশির মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ মার্চ ২০২০, ১৯:১০

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা দুজনই কুইন্সের বাসিন্দা ছিলেন। এস্টোরিয়া এলাকার ৬০ বছর বয়সী এক বাসিন্দা করোনায় আক্রান্ত হন। পরে তাকে কুইন্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। আর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অন্যজন কুইন্সের উডসাইডের বাসিন্দা ছিলেন। পেশায় গ্রিন ক্যাবের চালক ছিলেন। তার বয়স ৫০ বছর। এনওয়াইপিডি কর্মকর্তা খান শওকত তার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ বাংলাদেশি। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৭৫ জন। এদের মধ্যে কেবল নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ৪৬ জনের। আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে রোববার সন্ধ্যা থেকে নিউইয়র্কে লকডাউন ঘোষণা করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।