সঙ্কট ব্যবস্থাপনা সুপ্রিম কমিটি কাতারের মুখপাত্র লুলুয়া আল খাতির আজ ঘোষণা করেন, কাতারে সবধরনের জনসমাবেশ এবং অনুষ্ঠান অনিদৃষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। সাগরপাড়, বিনোদন পার্ক, সী-বীচ, সামাজিক অনুষ্ঠানাদি এই ঘোষণার অন্তর্ভুক্ত।
এই আদেশ বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা মোবাইল টহলের মাধ্যমে আইন লংঘনকারীদের গ্রেফতার করবে। দেশের বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসানো হবে।
গাড়ী চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। গাড়ি মাত্র ১জন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। চেক পোষ্টে একাধিক যাত্রী পাওয়া গেলে গাড়ি হেফাজতে নেবে পুলিশ।
খাবারের রেস্তোরা ও ফার্মেসী গুলো খোলা থাকবে। রেস্টুরেন্টগুলো কেবলমাত্র হোম ডেলিভারী সাপ্লাই দিতে পারবে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধু খুচরা মুদি দোকান এবং সুপারমার্কেট খোলা থাকবে।
সুপ্রিম কমিটি ফর দ্যা ক্রাইসিস ম্যানেজম্যান্ট দৃঢ়তার সাথে উল্লেখ করছেন যে, কাতারে জননিরাপত্তার জন্য মানুষের ক্ষয়ক্ষতি ছাড়াই যাতে ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রন করা যায়, সে চেষ্টা অব্যাহত রয়েছে।
বিঃদ্রঃ বাংলাদেশি যারা কাতারে বিভিন্ন বাঙালি অধ্যুষিত নাজমা, আল-মানসুরা, ন্যাশনাল এরিয়া, বিন মাহমুদ, ওয়াকারা, শিল্প নগর এলাকায় বসবাস করেন তারা যেন অযথা কোন কারণে ঘরের বাহির না হোন। যদি বিশেষ কোন কারণে বের হতে হয় তাহলে একলা বের হবেন, দুইজন এক সাথে নয়। আইন প্রয়োগকারী সংস্থা আপনাকে কোন রকমের কইফিয়ত ছাড়া গ্রেফতার করতে পারবে।
