সৌদি আরবে বালুর ঝড়ের কবলে পড়ে বাংলাদেশি নিহত
সৌদি আরবের তাবুকে বালুর ঝড়ের কবলে পড়ে গাড়ি দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় নুর নবী (ড্রাইভার) নামে আরেকজন আহত হন।
শনিবার স্থানীয় সময় রাত ৮ টায় তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত নুর নবীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরোদেহ আল হায়েত হাসপাতালের হিম ঘরে রাখা আছে।
নিহতের চাচা বিডি ফুডস কোম্পানির কান্ট্রি ম্যানেজার এ কে এম শাহজাহান সিরাজি খবরটি নিশ্চিত করেছেন। নিহত নোমানের পাসপোর্ট নাম্বার- BE0879997
নিহত নোমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর হাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। তিনি মাওলানা ইউনুস সাহেবের বাড়ীর শেখ ফরিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানির সৌদি আরবের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।