shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরবে বালুর ঝড়ের কবলে পড়ে বাংলাদেশি নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ মার্চ ২০২০, ১৭:৪০

সৌদি আরবের তাবুকে বালুর ঝড়ের কবলে পড়ে গাড়ি দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় নুর নবী (ড্রাইভার) নামে আরেকজন আহত হন। শনিবার স্থানীয় সময় রাত ৮ টায় তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত নুর নবীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরোদেহ আল হায়েত হাসপাতালের হিম ঘরে রাখা আছে। নিহতের চাচা বিডি ফুডস কোম্পানির কান্ট্রি ম্যানেজার এ কে এম শাহজাহান সিরাজি খবরটি নিশ্চিত করেছেন। নিহত নোমানের পাসপোর্ট নাম্বার- BE0879997 নিহত নোমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর হাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। তিনি মাওলানা ইউনুস সাহেবের বাড়ীর শেখ ফরিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানির সৌদি আরবের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।