shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে আক্রান্ত ৫১১, সরকারিভাবে বিশেষ প্রণোদনা ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ মার্চ ২০২০, ২১:৩২

সৌদি আরবে করোনা ভাইরাসে রোববার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১১ জন। এর প্রেক্ষিতে বিভিন্ন সেক্টরে অর্থনৈতিকভাবে ক্ষতি হওয়ার কারণে এরই মধ্যে সৌদি সরকার প্রায় ৭০ বিলিয়ন রিয়ালের প্রণোদনার ঘোষণা দিয়েছে। সাস্থ্যগত সেবা নিতে ৯৩৭ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও সব প্রবাসী বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন এবং সৌদি  সরকারের আইন মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ভবিষ্যতে সম্ভ্যাব্য ক্ষতির হিসাব করে এই লক্ষে করণীয় নির্ধারণ করতে এক মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ১৮ টি মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ প্রতিদিন এবিষয়ে করণীয় নির্ধারণ করবে। এছাড়াও এই মুহূর্তে বেশ কিছু ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- ব্যবসা প্রতিষ্ঠানসমূহের মিউনিসিপালিটি কর আগামী তিন মাসের জন্য মওকুফ করা। আগামী তিন মাসের জন্য আমদানি পণ্যের ওপর শুল্ক মওকুফ করা। তিনমাসের জন্য ব্যবসায়ীদের আয়কর ও ভ্যাট প্রদান মওকুফ। এসএমই খাতে আর্থিক প্রণোদনা প্রদান করা। যে সমস্ত কোম্পানির কর্মীদের ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তাদের ইকামার ফি মেয়াদ শেষ হওয়ার পর হতে আগামী ৩০ জুন পর্যন্ত মওকুফ করা এবং কফিল তা ৩০ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আবেদন করার মধ্য দিয়ে করতে পারবে। বিভিন্ন ফি না দেয়ার কারণে কোম্পানির আইডির সার্ভিস/ খেদমাত বন্ধ হয়ে যাওয়া সার্ভিস পুনরায় চালু করে দেয়া হবে। যে সমস্ত কর্মীদের এক্সিট রি এন্ট্রি ভিসা দেয়ার পরও এই করোনার কারণে যারা যেতে পারেনি তাদের জন্য আরো তিন মাসের এক্সিট রি এন্ট্রি ভিসা প্রদান করা হবে বিনা ফি তে। নতুন কর্মী আনয়নের জন্য ভিসা উত্তোলন করে থাকলে এবং করোনার কারণে কর্মী না আনতে পারলে প্রদত্ত ভিসা ফি ফেরত নিতে পারবে। ভিসা স্টাম্প হয়ে থাকার পরও কর্মী আসতে না পারলে তাদের পুনরায় বিনা ফি তে ভিসা স্টাম্পিং করার সুযোগ দেয়া হবে। প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে সব ধরনের ব্যবসা ব্যণিজ্য থেকে শুরু করে জনজীবন অচল। আন্তর্জাতিক ফ্লাইট থেকে অভ্যন্তরীণ ফ্লাইট, বাস, ট্যাক্সি সমস্ত দোকান পাট বন্ধ শুধু ওষধ ও খাবার দোকান ছাড়া। এই পর্যন্ত সৌদি আরবের ৫১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তন্মধ্যে ৮ জন সুস্থ হয়ে নিজ বাসায় ফিরে গেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।