ইতালিতে সাহসী বাংলাদেশি এক নারী সাবরিনা ফারহা
করোনার ছোবলে পুরো শহর যখন স্তব্ধ, সব কিছু বন্ধ, মানুষ যেখানে ঘর থেকে বের হতে সাহস পায় না। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে ইতালির একটি হাসপাতালের অসুস্থ রোগীদের জন্য খাবার প্রস্তুত করার সেকশনে কাজ করছে প্রবাসী বাংলাদেশি এক নারী। তার নাম সাবরিনা ফারহা।
যেখানে অনেকেই ভয়ে কাজ বন্ধ করে বাসায় বসে আছে, তখন তাকেও বলা হয়েছিল কাজ না করার জন্য, কিন্তু তিনি তা না করে তাদেরকে উত্তর দিলেন, যেখানে হাজার হাজার চিকিৎসক ও নার্স জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে এই বিপদের সময়, সেখানে আমি কিভাবে বাসায় বসে থাকি। আমরা খাবার সরবরাহ না করলে তারা শক্তি পাবে কোথা থেকে আর রোগীরাই বা কী খাবে।
জীবন বাজি রেখে এই চরম পরিস্থিতিতে ইতালির ডাক্তার এবং নার্সদের পাশাপাশি কাজ করে যাওয়া তোমাদের জন্যই আজ বাংলাদেশ গর্বিত।
অনেক ভালোবাসা রইলো আপনার জন্য, তিনি ইতালির মিলানে বসবাস করেন এবং স্থানীয় একটি হাসপাতালে নার্সের চাকরি করেন। (উনার আবেদনে হাসপাতালের নাম গোপন রাখা হলো)।