shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত কুয়েতের মিশরীয় অধ্যুষিত এলাকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ মার্চ ২০২০, ১৮:৪৬

উপসাগরীয় দেশ কুয়েতে উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ ‘আল্লাহু আকবার’ ধ্বনি ভেসে আসছিল। প্রথমে অনেকেই বুঝে উঠতে পারছিলেন না, আসলে কোথায় কী হচ্ছে, এক পর্যায়ে সবাই মূল বিষয়টি বুঝতে সক্ষম হলেন। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে প্রথমে কুয়েতের প্রবাসী মিশরীয় অধ্যুষিত এলাকা খাইতানে থাকা প্রবাসী মিশরীয়সহ সব ধর্মপ্রাণ মুসলিমরা আকস্মিক তাদের নিজেদের বাসার ছাদ থেকে ‘আল্লাহু আকবার’ বলতে বলতে উচ্চস্বরে ধ্বনি দিতে থাকেন। পরে দেশটির ফারওয়ানিয়া,জিলিব সুয়েখ, শার্ক, হাওয়াল্লি, মাহবুলা এলাকাসহ আরো বেশ কয়েকটি এলাকার ধর্মপ্রাণ মুসলিম প্রবাসীরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার সমবেত কণ্ঠে দীর্ঘ সময় ধরে তাকবীর বা মহান আল্লাহকে ডাকতে থাকেন। এ বিষয়ে কুয়েত প্রবাসী মিশরীয় নাগরিকদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, আরব বিশ্বের আদি যুগে যখন সে সময়কার মানুষ অনুভব করতে পারতেন আরব জাতি বিপদ-দুর্যোগের সম্মুখীন, তখন তারা ‘আল্লাহু আকবার’ উচ্চস্বরে ধ্বনি দিতেন। প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে কুয়েত সরকার ঘোষিত দিনে এগারো ঘণ্টার ‘জরুরি অবস্থা’ চলছে দেশটিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।