shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে ৩ মাসের মক্তব আমেল ফি মওকুফ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মার্চ ২০২০, ১০:০১

গত ১৮ মার্চ ২০২০ থেকে আগামী ৩০ জুন, ২০২০ পর্যন্ত মক্তব আমেল এর নির্ধারিত ফি দাঁড়ায় ২৪০০ টাকা। সৌদি আরবের পাসপোর্ট বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ইকামা নবায়নের সময় এই ৩ মাসের ফি দিতে হবে না প্রবাসীকে! ফলে পরবর্তীতে যখনই ইকামা নবায়ন করবেন, তখন মোট নির্ধারিত রিয়ালের থেকে ২৪০০ রিয়াল কম পরিশোধ করতে হবে! করোনাভাইরাসের জন্য বর্তমানে স্থবির হয়ে আছে সৌদি আরবের অর্থনীতি, এবং ইতিমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে শপিং মল, ফ্যাক্টরি, এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এসকল কারণেই এই সংকটের সময়ে প্রবাসী শ্রমিকদের সুবিধার্তে এই ৩ মাসের মক্তব আমেল ফি মওকুফ করলো সরকার। ইতিমধ্যেই সৌদি আরবে সকল ইন্টারন্যাশনাল ও অভ্যান্তরীন ফ্লাইট ও গনযোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে, এবং সারাদেশব্যাপ্তি বিশেষ কারফিউ জারি করা হয়েছে। ইতিমধ্যেই সকল শপিং মল ও সকল বিনোদনের স্থান বন্ধ করে দেয়া হয়েছে, এবং খাবারের দোকানে বা রেস্টুরেন্টে বসে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এবং, এই বিশেষ কারফিউ ঘোষণার ফলে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফার্মেসি, সুপারমার্কেট ও খাবারের দোকান বাদে বাকি সকল দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সৌদি আরবে নতুন প্রায় ২০৫ জন সহ মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। ইতিমধ্যেই সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ২৮ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।