shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্র মিশিগানের ওয়েইন কাউন্টির প্রবীণ শেরিফ কমান্ডার মারা গেলেন করোনাভাইরাসে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ মার্চ ২০২০, ১০:৩৫

ওয়েইন কাউন্টি শেরিফের অফিসের একজন প্রবীণ কমান্ডার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার মারা গেছেন। শেরিফ অফিস ঘোষণা করেছে, কমান্ডার ডোনাফা কলিন্স ৬৩ বছর বয়সে মারা যান। তিনি প্রায় ৩০ বছর শেরিফ অফিসে কর্মরত ছিলেন। মৃত্যুকালে কলিন্স স্ত্রী এবং ৪ সন্তান রেখে গেছেন। কলিন্স ৯৯.৩ এফএম-তে ডি জে হিসাবে কাজ করতেন। ২০১৯ সালের মার্চে তিনি এই চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ডেট্রয়েটের ১৮ পুলিশ কর্মীর শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। ৩৩১ ইউনিফর্ম অফিসার এবং ৭০ জন বেসামরিক কর্মচারী কোয়ারেন্টাইনে রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখনো সর্বমোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রায় ৬৮২১১ জন। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের কারনে মৃত্যু বরণ করেছেন সর্বমোট ১০২৭ জন । মিশিগানে ষ্টেটে এখনো পর্যন্ত করোনাতে আক্রান্তের সংখ্যা প্রায় ২২৯৫ জন। মৃত্যুবরণ করেছেন ৪৩ জন। এর মধ্য মিশিগানে কোন বাংলাদেশি মৃত্যর খবর পাওয়া যায় নাই তবে নিউইয়র্কে মোট ৯ জন বাংলাদেশি মারা গেছেন করোনা ভাইরাসের কারনে এটা নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।