কুয়েতে করোনাভাইরাসের সর্বশেষ অবস্থা
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আজ আরো ১০জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। ('নতুন করে আক্রান্তের অনেকেই বিভিন্ন দেশ সফর শেষে কুয়েতে ফিরেছেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন')
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫জনে, চিকিৎসাধীন ১৭১ জন, সুস্থতা লাভ করেছেন ৬৪ জন ও সংকটপূর্ণ ১১জন।
এছাড়াও দেশটির তিনটি জায়গায় যথাক্রমে, জওয়ান রেসর্ট,খাইরান রেসর্ট ও আল-কুত বিচ্ হোটেলে ১২৩১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নিজে সুস্থ জীবনযাপনের জন্য স্থানীয় আইন মেনে চলুন, কুয়েতে 'জরুরী অবস্থা' চলছে বিকেল ৫টা থেকে সকাল ৪টা পর্যন্ত, ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন এবং কর্মজীবী প্রবাসীদের ‘দ্বিতীয় আবাস’ কুয়েতকে নিরাপদ রাখতে সহায়ক ভূমিকা পালন করুন।