shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে করোনা সতর্কতা আইন ভাঙ্গলে জরিমানা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মার্চ ২০২০, ১০:৪৪

সংযুক্ত আরব আমিরাতে করোনা সতর্কতামুলক গৃহীত নানা পদক্ষেপ ও কর্মসূচী সরকার থেকে ঘোষণা করা হয়েছে।এই সব আইন না মানলে বা ভঙ্গ করলে ৫০০ দিরহাম থেকে শুরু করে ৫০,০০০ দিরহাম পর্যন্ত  জরিমানার বিধান রাখা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল, কাউন্সেলর হামাদ সাইফ আল শামসী,সংক্রামক রোগ ছড়ানোর নিয়ম লঙ্ঘনের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে ২০২০ সালের জন্য রেজুলেশন ৩৮ জারি করেন। বিভিন্ন বিষয়ে জরিমানার মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য ১০০০ দিরহাম, বিনা কারণে ঘর থেকে বাহির হওয়ার জন্য ২,০০০ দিরহাম জরিমানা রাখা হযেছে। মাস্ক বা মুখোশ না পরলে ১০০০ দিরহাম, একজন গাড়িচালক যদি তার গাড়িতে তিনজনের বেশি যাত্রী নিলে ১০০০ দিরহাম জরিমানা করা হবে। বিবাহ বা পার্টির মতো সমাবেশ বা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করলে এবং যে-অনুষ্ঠানে অংশ নিবে তাদের জন্য ১০,০০০ দিরহাম জরিমানা করা হবে। কোয়ারান্টাইনড ব্যক্তি তার বাসা বা অন্য কোনও পৃথক স্থান ছেড়ে গেলে ৫০,০০০ দিরহাম জরিমানা। অনুরোধের পরে মেডিকেল টেস্ট করতে অস্বীকার করলে ৫,০০০ দিরহাম জরিমানা। মন্ত্রীপরিষদের রেজুলেশন অনুসারে কোনও ব্যক্তি লঙ্ঘনের পুনরাবৃত্তি করলে দন্ড দ্বিগুণ হবে। এবং যদি তৃতীয়বারের মতো লঙ্ঘন করতে ধরা পড়ে তবে অপরাধীকে ফেডারেল পাবলিক প্রসিকিউশনে প্রেরণ করা হবে। বাধ্যতামূলকভাবে হাসপাতালে ভর্তি করতে অস্বীকার করা বা সতর্ক হওয়া সত্ত্বেও নির্ধারিত ওষুধ খেতে ব্যর্থ হওয়া রোগীদের জন্য ৫০,০০০ জরিমানা। আইন লঙ্ঘন এবং হোম কোয়ারেন্টাইন নির্দেশাবলী না মেনে চলার জন্য ৫০,০০০ দিরহাম জরিমানা রাখা হযেছে। শপিং সেন্টার, মলস, আউটডোর মার্কেটস, জিম, পাবলিক সুইমিং পুল, সিনেমা, ক্লাব, পার্ক এবং রেস্তোঁরায় প্রশাসনিক বন্ধের লঙ্ঘন করার জন্য -৫০,০০০ জরিমানা। পাবলিক প্লেস পরিদর্শন করা লোকদের জন্য ৫০০ দিরহাম জরিমানা। সামাজিক জমায়েত, সভা এবং জনসমাবেশে আযোজনের জন্য ১০,০০০ দিরহাম জরিমানা। এবং এসব জমায়েতে অংশ নিলে ৫,০০০ দিরহাম জরিমানা। অনুরোধের পরে মেডিকেল টেস্ট না করলে ৫,০০০ দিরহাম জরিমানা।সংক্রামক রোগে আক্রান্ত দেশসমূহ হতে আগত ব্যক্তিদের দ্বারা সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত সতর্কতামূলক পদক্ষেপ লঙ্ঘনের দায়ে ২,০০০ দিরহাম জরিমানা। জামাকাপড়, লাগেজ বা কোনও অস্থায়ী কাঠামো জীবানু মুক্ত করতে ব্যর্থতার জন্য – ৩,০০০ দিরহাম জরিমানা। বাড়ির ভিতরে মেডিকেল মাস্ক না পরার জন্য ১,০০০ জরিমানা।হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবাগুলিতে অপ্রয়োজনীয় পরিদর্শনের জন্য -১,০০০ জরিমানা। কোনও সংক্রামক রোগে মারা যাওয়া ব্যক্তির মরদেহ কবর দেওয়া বা পরিবহনের সময় আইনের বিধান লঙ্ঘন করার জন্য ৩০০০ দিরহাম জরিমানা। গাড়ী চালকদের হাইজেনিক বজায় রাখতে ব্যর্থ হলে এবং পাবলিক ট্রান্সপোর্টে জীবাণুমুক্তকরণ পদ্ধতি অনুসরণ করতে ব্যর্থ হলে – ৫,০০০ জরিমানা। জাহাজে ক্রুদের দ্বারা সতর্কতা অবলম্বন করতে ব্যর্থতার জন্য ১০,০০০ দিরহাম জরিমানা। উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতের এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬১১ জন।চিকিৎসায় সুস্থ্য হয়েছে ৬১ জন এবং এই পর্যন্ত মারা গেছে ৫ জন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।