shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

করোনায় বাংলাদেশির মৃত্যুতে কাতার সরকারের সমবেদনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মার্চ ২০২০, ১১:১৯

কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছে কাতার সরকার।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। ১৬ মার্চ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল।তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে কাতার সরকারের পক্ষ থেকে।
রবিবার কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদকে ডেকে নিয়ে গিয়ে এই সমবেদনা জানান কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ বিনতে রশিদ আল খাতর।বাংলাদেশি নাগরিক মারা যাওয়ায় তার পরিবার, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ সরকারের কাছে সমবেদনা জানান সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।