shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রে করোনায় নিশাত আফছার মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ এপ্রিল ২০২০, ১০:১৩

বিশ্বের অন্যান্য দেশের মত যুক্তরাষ্ট্রে বর্তমানে ব্যাপক ভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। প্রতিদিন দেশটিতে নতুন করে অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। একই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষের প্রাণনাশ হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে। এই সকল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এবার যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে নিভে গেল নিশাত আফছা চৌধুরী (২৮) নামের এক গৃহবধূর প্রাণ। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, নিশাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে স্বামী আফাজুর রহমান চৌধুরী ফাহাদের সঙ্গে বসবাস করতেন। তাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করের গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাণনাশের দুইদিনে আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে ভর্তি হন। নিশাতের স্বামী ফাহাদ জানান, নিউইয়র্কে পার্ক মুসলিম ফিনারেল সেন্টারের তত্ত্বাবধানে নিশাতের জানাযা শেষে নিউজার্সিতে অবস্থিত কুলাউড়া সমিতির কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটিতে বর্তমানে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিউইয়র্ক সিটিতে গত কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশির প্রাণনাশ হয়েছে। একই সাথে নিউইয়র্ক সিটিতে এখনো অনেক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।