shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ইমরান নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ এপ্রিল ২০২০, ১২:১৬

সৌদি আরবের আল কাসিম বুরাইদা প্রদেশের ওগলাতুর নামক স্থানে দাব্বাব(মোটরসাইকেল) দুর্ঘটনায় কুমিল্লা প্রবাসী মোঃ ইমরান হোসেন রিমন(৩০) নিহত হয়েছে। তার মরদেহ বর্তমানে বুরাইদা স্থানীয় ওগলাতুর চতুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে নিহত ইমরানের মামা মোঃ সজীব জানান। গত দুই এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলেও তিনি জানায়। নিহত ইমরান হোসেন রিমন- কুমিল্লা চৌদ্দগ্রাম ২ নং উজিরপুর ইউনিয়ন পরিষদ এর মানিকপুর মিয়া বাড়ি গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে। নিহত ইমরান একবছর সাত মাস আগে সৌদি আরবে আসেন। ইমরানের মরদেহের ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মেহেদী হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে নিহত ইমরানের মামা সজীব কে জানিয়েছেন । ইমরান হোসেন রিমন এর মৃত্যুতে সৌদি আরব প্রবাসী কুমিল্লা সোসাইটি ও রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।