shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

করোনা ভাইরাস প্রতিরোধে ফোবানার সেবামূলক উদ্যোগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ এপ্রিল ২০২০, ১১:১৪

করোনা ভাইরাস বা COVID-19 প্রতিরোধে ফেডারেশন অব বাংলাদেশি আমেরিকান এ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ওরফে ফোবানার উদযোগে জরুরী ভিত্তিক সেবামূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ্‌ হালিম ও নির্বাহী সচিব ডঃ আহসান চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা সবাই জানি আজ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রতিটি দেশ করোনা ভাইরাসের করাল থাবায় আক্রান্ত। অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত এই মহামারী গ্রাস করে নিয়েছে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবন, স্তব্ধ করে দিয়েছে মানুষের জীবনযাত্রা, স্তম্ভিত আজ মানব সভ্যতা। এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েছে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষ, বিশেষ করে নিউইয়র্ক শহরে আমাদের ভাই-বোনেরা আক্রান্ত হয়েছেন অনেকে। শুধু বাংলাদেশ কমিউনিটিই নয়, বৃহত্তর জনগোষ্ঠীর অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন এবং এখনো প্রতিটি অঙ্গরাজ্যে বেড়ে চলেছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। বাংলদেশি কমিউনিটির যেসব ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, ফোবানার পক্ষ থেকে আমরা তাদের আত্মার চির শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া বৃহত্তর কমিউনিটির যারা এই নির্মম মহামারীতে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন, তাদেরও আত্মার চির শান্তি কামনা করছি”। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখিত হয়, “মানুষের এই অসহায় অবস্থায় আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা। আমাদের যতটুকু সামর্থ্য আছে, তাই নিয়েই মানুষের পাশে এসে দাঁড়ানো, বিশেষ করে আমাদের বাংলাদেশী কমিউনিটির মানুষদের পাশে এসে দাঁড়ানো। আর এই মানবিক বোধ নিয়ে আপনাদের প্রতি ভালবাসা নিয়ে ফোবানার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল বাংলাদেশীদের বিশেষভাবে জানাতে চাচ্ছি যে, আপনারা সবাই সিডিসি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রস্তাবিত সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনাদের আত্নীয় বা পরিচিত কারো যদি করোনা সংক্রমণের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে আমাদের বাংলাদেশী ডাক্তার বা নিকটস্থ যে কোন চিকিৎসকের সাথে যোগাযোগ করে আপনারা তাদের পরামর্শ নিন। টেক্সাস ভিত্তিক “বাংলা হেলথ” নামক আমাদের বাংলদেশী কয়েকটি সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ফোবানাও তাদের সাথে একাত্ম হয়ে এই সেবা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং আপনারা সবাই এই চিকিৎসা পরামর্শ সেবা নিতে পারেন অতি সহজেই। আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি এই সেবা গ্রহণে এবং অন্যদের অনুপ্রাণিত করার জন্য। নীচে আপাদের সুবিধার্থে কয়েকেটি গুরুত্মপূর্ণ যোগাযোগ-এর লিংক দেয়া হলো। দয়া করে আপনারা এই লিংকগুলো থেকে তথ্য সংগ্রহ করবেন এবং অন্যদেরকেও সহযোগিতা করবেন। আসুন আমরা সবাই মিলে এই মহামারীকে মোকাবেলা করি এবং আমাদের ভাই-বোনদের প্রাণ রক্ষায় এগিয়ে আসি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বন করুন, নিরাপদে থাকুন, এই মহামারীর গ্রাস থেকে নিজেদের রক্ষা করুন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা করছি। সুস্থ্য থাকুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।