shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্র এখন লাশের রাজ্য, মৃত্যু ২৫ হাজার ছাড়ালো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ এপ্রিল ২০২০, ১১:০৭

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২৫ হাজার ৩০০ ছাড়িয়েছে। মঙ্গলবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দেশটিতে ইতিমধ্যে প্রায় ছয় লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে যা পুরো বিশ্বের মধ্যে সংখ্যায় সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ৫০ টি ষ্টেটের মধ্যে করোনায় বেশি আক্রান্ত নিউইয়র্ক। সেখানে এ পর্যন্ত ২ লাখ ২ হাজার ২০৪ জন কোভিড-১৯ পজেটিভ এবং মৃতের সংখ্যা ১০ হাজার ৮৩৪ জন। নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৮২৪ জন। মারা গেছে ২ হাজার ৮০৫ জন। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৮৯ জন। প্রাণ হারিয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪৪ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৪ লাখ ৬৬ হাজার ৬২৮ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।