shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কাতারে প্রবাসী শ্রমিকদের জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ বিতরণ শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ এপ্রিল ২০২০, ১৫:০৬

কাতারে প্রবাসী শ্রমিকদের জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ বিতরণ শুরু ,সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশি শ্রমিকদের জন্য সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছেন দূতাবাসের এই শ্রম কাউন্সেলর।
করোনাভাইরাসের দুর্যোগে কাতারে কর্মহীন হয়ে পড়া অসহায় বাংলাদেশি শ্রমিকদের জন্য ১৪ মার্চ থেকে বাংলাদেশ সরকারের পাঠানো ত্রাণ কার্যক্রম শুরু করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। এই কার্যক্রমের জন্য দূতাবাসকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মো : মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, কাতারের বিভিন্ন জায়গা থেকে যেসব বাংলাদেশি কর্মী আমাদের কাছে সাহায্য চেয়েছেন, আমরা তাদের নাম ও ঠিকানা সংগ্রহ করে একটি তালিকা করেছিলাম। এখন তাদেরকে ফোন করে নির্ধারিত সময়ে এসে এই সাহায্য নিয়ে যাওয়ার জন্য বলেছি। যারা আসতে অপারগ, আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছি।
কাতার সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জনসমাগম যাতে না হয়, সেভাবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিতরণ করা এই খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, প্রতি শ্রমিকের জন্য ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ২ কেজি আলু ও একটি সাবান।
ড. মুস্তাফিজ জানান, এ পর্যন্ত আমরা সাহায্যপ্রার্থী ৭০০ বাংলাদেশি কর্মীর তালিকা করেছি। এঁদের মধ্যে প্রায় সাড়ে চারশ লোককে আপাতত এসব খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।
পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাতারের সেবাসংস্থা কাতার চ্যারিটি কর্তৃপক্ষকে বাংলাদেশি শ্রমিকদের জন্য খাবার বিতরণের অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের শ্রম শাখা থেকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, কাতারে ২০ হাজার লোককে জনপ্রতি ২০০ রিয়াল করে আর্থিক সহায়তা প্রদান করতে হলে ৯ কোটি টাকার উপরে প্রয়োজন। তবে এ বিষয়টি পুরোপুরি বাংলাদেশ সরকারের সক্ষমতার উপর নির্ভর করছে বলে জানান শ্রম কাউন্সেলর।
সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশি শ্রমিকদের জন্য সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছেন দূতাবাসের এই শ্রম কাউন্সেলর। এ কাজে তাঁকে সহযোগিতা করছেন কাতারে বাংলাদেশি কমিউনিটির বিত্তবানরা।
এ পর্যন্ত এই উদ্যোগের অংশ হিসেবে শিল্পাঞ্চল সানাইয়া ২৯ ও ৫২ নম্বর এলাকা এবং দোহায় শারে আসমাখ ও নাজমায় অর্ধশতাধিক বাংলাদেশি শ্রমিকের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বাংলাদেশি কমিউনিটির বিত্তবান প্রবাসীদের প্রতি এই দুর্যোগকালে মানবিক সহায়তায় হাত বাড়িয়ে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন শ্রম কাউন্সেলর।
১৩ মার্চ প্রকাশিত তথ্য অনুসারে, কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৩১ জন। এঁদের মধ্যে মারা গেছেন সাত জন ও সুস্থ হয়েছেন ৩৩৪ জন। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করেছে কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।