সৌদিতে থাকা বাংলাদেশিদের ফোনে স্বাস্থ্য পরামর্শ দিতে চিকিৎসক প্যানেল গঠন, নতুন করে আক্রান্ত ৫১৮জন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছেন। সৌদি আরবের সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কারণে এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। তদুপরি অনেক প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাঁদের সহায়তা করার জন্য সৌদি আরবে কর্মরত বাংলাদেশি ডাক্তারদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছ যারা টেলিফোনে নির্ধারিত সময়ে আপনাদের পরামর্শ প্রদান করবেন।
বাংলাদেশ দূতাবাস রিয়াদের ওয়েবসাইটে দেয়া তথ্যে জানা গেছে যে সকল প্রবাসীরা জ্বর,শুকনো কাশি,দুর্বলতা ও শ্বাসকষ্টে ভুগছেন বা এই ধরণের উপসর্গ রয়েছে তারা নিম্নে প্রদত্ত ডাক্তারদের তালিকা দেখে ও সময় মিলিয়ে টেলিফোনে পরামর্শ গ্রহণ করতে পারবেন।
সেখানে আরও বলা হয়েছে,মনে রাখবেন,আপনার সঠিক সময়ে পরামর্শ গ্রহণ যেমন একদিকে নিশ্চিত করবে আপনার সুচিকিৎসা তেমনি আরেক প্রবাসী ভাইকে মুক্ত রাখবে ভাইরাসের সংক্রমন থেকে।
যে সকল ডাক্তার এই প্যানেলে যুক্ত হতে চান তারাও যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত বলেন, সৌদি আরবের দুই পবিত্র মসজিদের হেফাজতকারি মহামহিম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানাই। সৌদি সরকারের নেয়া বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণে সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা ভাইরাসের সংক্রমন থেকে নিরাপদে রয়েছে।
এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত বৈধ অবৈধ সকল অভিবাসীদের জন্য বিনামুল্লে চিকিৎসা নিশ্চিত করার জন্য মহামিহম বাদশাহকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
এদিকে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘন্টায় সৌদিতে ৫১৮জন এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬হাজার ৩৮০জন। গত ২৪ঘন্টায় মারা গেছে ৪জন, মোট মৃতের সংখ্যা৮৩জন। এছাড়া ৫৯জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৯০জন। সৌদি স্বাস্থ মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে ৭৫-৮০শতাংশ বিদেশি নাগরিক। দুতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সৌদিতে শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ১৬জন।
প্যানেলে থাকা চিকিৎসকদের মধ্যে ডাঃ মনোজ কুমার দত্ত (০৫৩৮১১১৮৩৬)দুপুর ১২ টা থেকে রাত ১০টা, ডাঃ মোহাম্মাদ মোহসিন (০৫৭১৮৭৯২৫০)বিকেল ৪টা থেকে রাত ১০টা, ডাঃ মোহাম্মাদ খোরশেদ আলম (০৫৩৫৬০২৩৩৯) দুপুর ১২টা থেকে রাত ১০টা, ডাঃ মাহমুদ উজ জামান (০৫৫২৫৪৫১৫৭)সকাল ১১টা থেকে রাত ১০টা, ডাঃ এম এ মালেক মোল্লা (০৫০৪২৬০১৫০) সকাল ১১টা থেকে রাত ১০টা, ডাঃ মোহাম্মাদ আবুল কাশেম (০৫০৭৩২৫৩৯৮) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০:৩০টা, ডাঃ মোহাম্মাদ মুশফীকূর রহমান (০৫৮২৫৮৯৪৮৭)সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা, ডাঃ রাজীব দত্ত (০৫৬৫৭১৭৩৪৪) সকাল ৯টা থেকে দুপুর ১টা, ডাঃ মোঃ সায়েদ আলী শেখ (০৫৬৩৪২০৫৬৬) বিকেল ৪টা থেকে রাত ১১টা, ডাঃ মোহাম্মাদ আতাউর রহমান (০৫০২৩২০১০৩) বিকেল ৫টা থেকে রাত ১১টা, ডাঃ আব্দুল্লাহ মারুফ ( ০৫৬২৫৫৪৯৯৫) রাত ৮টা থেকে রাত ১০টা, ডাঃ মোহাম্মাদ শফিকুল ইসলাম (০৫০৯৩৩২০৭৬) সকাল ৮:৩০টা বিকেল ৪টা, ডাঃ মোহাম্মাদ আসিফ রাইহান (০৫৫৭২০১২৯৫), বিকেল ৫টা থেকে রাত ৯টা, ডাঃ মোহাম্মাদ শহিদুল আলম (০৫৫৪৩৭৪৯৫১) বিকেল ৫টা থেকে রাত ১১টা, ডাঃ রনক মোহাম্মাদ শাফুউল্লাহ (0৫০১২৫১৩৭৫) রাত ৮টা থেকে রাত ১০টা, ডাঃ মোহাম্মাদ আনোয়ারুল হাসান (০৫০১০৫১০১৭) বিকেল ৩টা থেকে রাত ৯টা, ডাঃ মোহাম্মাদ আল মামুন (০৫৬৮৪৩৬৪১১) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা, ডাঃ আব্দুল মতিন (০৫০৮৬৩৯৬১১) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা, ডাঃ মোহাম্মাদ আসাদ (০৫৩৮৪৯২৫৭৮) বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত টেলিফোনে স্বাস্থ্য সেবা দিবেন।