shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১০ বাংলাদেশীর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ এপ্রিল ২০২০, ১১:০৬

নিউইয়র্কে করোনাভাইসের আগ্রাসী থাবা এখনো অব্যাহত রয়েছে। প্রতিদিনই মানুষের মৃত্যুর হার বাড়ছে। আমেরিকায় মানুষের মৃত্যুর হার বাড়লেও গত দুই দিন ধরে নিউইয়র্কের মৃত্যুর সংখ্যা কমছে। সেই সাথে আক্রান্তের সংখ্যাও কমছে। নিউইয়র্ক সিটিতে মৃত্যুর সংখ্যা কমলেও বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সবমিলিয়ে আমেরিকায় করোনায় ১৬৭ বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। এদিকে আমেরিকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩০ হাজারের মত এবং মৃত্যের সংখ্যা প্রায় ৩৮ হাজার। আর নিউইয়র্ক সিটিকে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার এবং মৃত্যের সংখ্যা প্রায় ১৮ হাজার। নিউইয়র্ক সিটিতে ২৪ ঘন্টায় মারা গেছে ৫৪০ জন। যে সব বাংলাদেশী গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন তারা হলেন- নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী ফিরোজ কবীর করোনায় আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল সকাল ৭টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। বেশ কিছু দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ ও ব্যসায়ী সাগর নন্দী। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল শেষ নি:শ্বাস ত্যাগ করেন।কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ ও ব্যবসায়ী বিদ্যাচারণ দত্ত গোপাল করোনায় আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল নিউইয়র্কের একটি হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, স্কুল পডুয়া এক ছেলে, ১ কন্যাসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানা গেছে, গোপাল দত্ত অপি ওয়ানে প্রায় ৩০ বছর আগে আমেরিকায় এসেছিলেন। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি অনেকের উপকারও করেছেন। আরও জানা গেছে, তার স্ত্রী বর্তমানে করোনার সাথে লড়াই করছেন। বাসায় রয়েছেন কোয়ারেন্টাইনে। নিউইয়র্ক প্রবাসী দিনাজপুর জেলা সমিতির অন্যতম সদস্য শাহ জালাল সরকার করোনায় আক্রান্ত হয়ে ১৮ এপ্রিল সকাল সাড়ে ৯টায় নিউইয়র্কের কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেন। জানা গেছে, তিনি গত ২৯ মার্চ থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। নিউইয়র্ক প্রবাসী আব্দুল হামিদ করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। নিউইয়র্ক প্রবাসী দেওয়ান সিহদরাতুল মুনতাহার জীবন কেড়ে নিয়েছে মরণব্যাধী করোনাভাইরাস। তিনি গত ১৭ এপ্রিল নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। গোরাঙ্গ চন্দ আজ সকাল ৭টায় করোনায় আক্রান্ত হয়ে কুইন্সের একটি হাসপাতাপালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। নিরঞ্জন মল্লিক ১৮ এপ্রিল সকালে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। নিউইয়র্কে তিনি একা থাকতেন এবং তার কোন বৈধ কাগজপত্র নেই। নিউইয়র্কে বসবাসকারী আব্দুল গনি করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।